1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় ভাতিজার হাতে আপন চাচা খুন

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

 

‎
‎ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় ভাতিজার হাতে আপন চাচা খুন

‎
‎মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:-
‎ব্রাক্ষণবাড়ীয়া জেলা কসবা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কসবা পৌরসভার আড়াইবাড়ী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. রতন মিয়া (প্রায় ৫০) ওই এলাকার বাসিন্দা।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে তার সৎ ভাই মিলন খাঁনের সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মিলন খাঁনের ছেলে রতন মিয়ার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
‎
‎পরে স্থানীয়রা রতন মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
‎


‎স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎
‎এ ঘটনায়  নিহত রতনের স্ত্রী জামানা আক্তার বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ৫জনের মধ্যে রৌশনা খাতুন ও রেজাউল করীম মিলনকে গ্রেফতার করা হয়। অপর তিন আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রেখেছেন।এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট