1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালীর গলাচিপায় সালিশ বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

গলাচিপায় সালিশ বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি:-

পটুয়াখালীর জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালভেড়া বাজার এলাকায় ঘটেছে। মামলা সূত্রে জানা যায়, জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চর কপালভেড়া বাজারে সুলতান গাজীর দোকানের সামনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে মো. রিয়াজুল ইসলাম (৩৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৩)। মামলায় মো. লিটন খান, মো. ইউনুছ খান, মো. ফোরকান খান, মো. বাপ্পি খান, মো. মকবুল খান, মো. ফেরদৌস খান ও মো. টিমন খানকে আসামি করা হয়েছে। রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তার বাবা ও চাচা খোরশেদ আলম খান ওয়ারিশ সূত্রে জমিটি ক্রয় করেন। সম্প্রতি জমিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কাগজপত্র দেখাদেখির একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হামলা চালায়।

তিনি আরও জানান, সালিশে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট