1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

মাননীয় এমপি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।

বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

 

মাননীয় এমপি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।।

বিশেষ প্রতিনিধি।।
দক্ষিণবঙ্গের জননন্দিত জননেতা, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মাননীয় এমপি জনাব আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রী হিসেবে দেখতে চায় কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার সর্বস্তরের জনগণ।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জেলে সমাজ, শিক্ষক, যুবসমাজ ও সাধারণ মানুষ মনে করছেন—দক্ষিণাঞ্চলের চলমান মেগা প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও টেকসই উন্নয়নের জন্য অভিজ্ঞ, দূরদর্শী ও সাহসী নেতৃত্ব এখন সময়ের দাবি।

দেশের অন্যতম সম্ভাবনাময় সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দর দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোনে রূপান্তরের দ্বার খুলে দিয়েছে। শিল্পায়ন, রপ্তানি-বাণিজ্য ও কর্মসংস্থানে এর ভূমিকা ক্রমেই বাড়ছে।

জাতীয় বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এই প্রকল্প শিল্প ও বিনিয়োগে গতি এনেছে। স্থানীয়দের প্রত্যাশা—এটির সুফল সরাসরি মানুষের জীবনমানে প্রতিফলিত হোক।

উপকূলীয় হাজারো জেলে পরিবারের জীবিকার প্রধান ভরসা বঙ্গোপসাগরের এই কেন্দ্র। আধুনিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার মাধ্যমে রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যে বিশ্বখ্যাত কুয়াকাটা পর্যটনের এক অনন্য গন্তব্য। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে হোটেল-রিসোর্ট, পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সৃষ্টি হচ্ছে নতুন সুযোগ।

জনগণের প্রত্যাশা কলাপাড়ার সচেতন মহল বলছেন, দক্ষিণবঙ্গের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে হলে প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক প্রতিনিধিত্ব। আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মন্ত্রী হলে পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, মৎস্য খাত ও পর্যটন শিল্পে সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।

দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলকে নিরাপদ রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নে লক্ষ্য পূরণে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন সর্বস্তরের জনগণ।

দক্ষিণবঙ্গের অগ্রযাত্রায় এক সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রত্যাশায় কলাপাড়ার সর্বস্তরের জনগণ আজ এক কণ্ঠে আমাদের প্রিয় জননেতাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই।
বলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদ আলহাজ্ব মতিউর রহমান হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট