1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালীর গলাচিপার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবক হাসানের মৃতদেহ উদ্ধার

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

‎
‎পটুয়াখালীর গলাচিপার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবক হাসানের মৃতদেহ উদ্ধার
‎সাথী আক্তার, বিশেষ
‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী
‎
‎পটুয়াখালীর গলাচিপায় নদীতে পড়ে নিখোঁজের চার দিন অতিবাহিত হওয়ার পূর্বে হাসানের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে চর কাজল গ্যাস ফিন্ড নামক স্থানে নদীতে মৃতদেহটি ভাসতে দেখা যায়। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার চর কাজল লঞ্চঘাটে মেয়ে দেখে নিজ গ্রামের বাড়ি ফেরার পথে লঞ্চঘাটের পল্টুন থেকে তেঁতুলিয়া  নদীতে পড়ে যায় হাসান। ঘটনার পর স্থানীয়রা এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবরির একটি টিম দুদিন ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেন। দীর্ঘ সময় অভিযান চলমান রাখলেও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় হাসানকে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করেন পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম।
‎পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানাযায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজলে আসেন। সেখানে মেয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওই দিন বিকেলেই গলাচিপার ডাকুয়া গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়ার অপেক্ষা করেন। তখন লঞ্চঘাটের পল্টুন থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে যায় হাসান। পরে হাসানকে উদ্ধারের জন্য পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন চেষ্টা করেও উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করেন। নিখোঁজের চারদিনের শেষ সময়ে শনিবার বিকেল ৪টার দিকে হাসানের লাশ তেতুলিয়া নদীর চরকাজল এলাকার গ্যাস ফিল্ডের কাছে ভেসে উঠে। লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে হাসানকে উদ্ধারের হওয়ারর খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল তেতুলিয়া নদীর গ্যাস ফিল্ডে রওয়ানা দিয়েছেন।
‎গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট