1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গলাচিপায় ডাক্তারের ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়-নুরুল হক নুর

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

 

‎ গলাচিপায় ডাক্তারের ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়-নুরুল হক নুর

সাথী আক্তার, বিশেষ প্রতিনিধি,
গলাচিপা, পটুয়াখালী

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ জন নবাগত চিকিৎসক যোগদান করেছেন। নবাগত চিকিৎসকদের স্বাগত জানাতে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরা হলেন ডা: আবদুল্লাহ আল নোমান, ডা: ইমরান,ডা:ইমরান হাসান,ডা: সাব্বির আহমেদ গালিব, ডা: সাবিকুন নাহার লিজা, ডা: শর্মিলি হোসেন দোলন, ডা:মিমি দাস, ডা: জান্নাতুন নাঈম তানহা। এদের প্রত্যেকের বাড়ি গলাচিপা উপজেলায়। এদের মধ্যে ৭জন মেডিকেল অফিসার হিসেবে ও ১জন ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেন।
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন পটুয়াখালী ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ সময় তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা যারা ডাক্তার হয়ে আসছেন তাদের জন্য একটাই কথা আপনার মা বাবা ভাই বোন অথবা আপনাদের ফ্যামিলির একটা লোক অসুস্থ হলে আপনারা যেরকম ফিল করেন প্রতিটা রোগী আপনাদের কাছে আসলে আপনারাও যদি তাদের নিয়ে সেই রকম ফিল করেন তাহলেই রোগীর রোগ অর্ধেক কমে যাবে এবংএকজন ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। পটুয়াখালী জেলার সিভিল সার্জন ও ভিডিও কলে যুক্ত হয়ে নতুন ডাক্তারদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:নোমান পারভেজ,মেডিসিন কনসালটেন্ট ডা: মোঃ আল-আমিন, ডা: নুর উদ্দিন, ডা: তুষার আহমেদ।
এছাড়া, ‎যোগদান অনুষ্ঠান শেষে উপজেলা হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগত চিকিৎসকরা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন চিকিৎসক সংকট দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। নবাগত চিকিৎসকদের আগমনে সেই সংকট অনেকটা কাটবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট