পটুয়াখালীর চারটি আসনের ২টিতে ধানের শীষ, আর দু’টিতে দাঁড়িপাল্লা ও ট্রাক প্রতীকের প্রার্থী জয়ী
মে.রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পটুয়াখালীর চারটি আসনের ফলাফল ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তার ঘোষিত তথ্য অনুযায়ী পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ প্রতীক) এক লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ ফিরোজ আলম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।
পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ নিয়ে ঘটিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ২ লাখ ৬৪ হাজার ৫৩৪, মোট বৈধ ভোটের সংখ্যা: ২ লাখ ৫৯ হাজার ২৯৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা: ৫ হাজার ২৪০। তাতে এ আসনে ভোটের শতকরা হার: ৫২.৩০%।
পটুয়াখালী-২ (বাউফল) আসনের বেসরকারি ফলাফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) এক লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সহিদুল আলম তালুকদার (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট।
শুধুমাত্র বাউফল উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: এক লাখ ৯২ হাজার ৩৫০, মোট বৈধ ভোটের সংখ্যা: ১ লাখ ৮৮ হাজার ৬০৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩ হাজার ৭৪৩। তাতে এ আসনে ভোটের শতকরা হার: ৬১.০১%।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বেসরকারি ফলাফলে গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোঃ নুরুল হক (ট্রাক প্রতীক) ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।
গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ২ লাখ ৩৭ হাজার ৯৬১, মোট বৈধ ভোটের সংখ্যা: ২ লাখ ৩৪ হাজার ১০৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩ হাজার ৮৫৬। তাতে এ আসনে ভোটের শতকরা হার: ৬৩.৩১%।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ প্রতীক) এক লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।
কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ২ লাখ ১২ হাজার ৮২৭, মোট বৈধ ভোটের সংখ্যা: ২ লাখ ৯ হাজার ৩২৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা: ৩ হাজার ৫০০। তাতে এ আসনে ভোটের শতকরা হার: ৬৮.০৮%।