1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট।

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

 

গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট
মো. রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গলাচিপা- দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তার বিজয় জনগণকে উৎসর্গ করেছেন। তার এ ফেসবুক পোস্টটি সবার নজর কেড়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার পর তার ফেসবুকে বলেন, ‘গতকালের এই বিজয়কে আমি আপনাদের তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালবাসাকে নত মস্তকে জানাই গভীর শ্রদ্ধা, প্রণতি। অকুণ্ঠ সমর্থনের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ততার ফলে, সময় স্বল্পতার কারণে আমি সকলের কাছে পৌঁছাতে পারিনি, দোয়া-আশীর্বাদ নেয়া সম্ভব হয়নি।

আপনারা প্রতিযোগী সকল সেরা প্রার্থীদের মাঝে আমার মতো অতি সাধারণ ও নগন্য একজন মানুষকে বেছে নিয়েছেন, বিজয়ী করেছেন। আপনাদের সন্তানের প্রতি যে আবেগ, অনুরাগ, আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেছেন, তা আগামী দিনে আমাকে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ মানুষে রূপান্তরিত করবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার অকুণ্ঠ সমর্থন, দিক নির্দেশনা ও সার্বিক সহোযোগিতা আমার এই কঠিন পথকে সহজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদের ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন, গলাচিপা-দশমিনাকেও ধন্যবাদ জানাই। নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাই।’ এছাড়া তিনি বলেন, ‘বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক তথা পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ আমাদের সর্বস্তরের কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট