1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

কসবা-আখাউড়ায় ধানের শীষের জয়: ৫১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মুশফিকুর রহমান ।

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কসবা-আখাউড়ায় ধানের শীষের জয়: ৫১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মুশফিকুর রহমান
‎
‎​মো. জুয়েল রানা, কসবা প্রতিনিধি:-  দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫১,৩৩৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
‎​
‎​বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ১,৩৩,৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮২,৪৮০ ভোট।
‎
‎​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
‎​প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ ভোটার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে থাকলেও কোনো ক্লান্তি অনুভব করিনি।”
‎​
‎​নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে মোতায়েন ছিল সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত চার স্তরের নিরাপত্তা বলয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
‎​
‎​উল্লেখ্য, ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৪৩,৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩০,৬৪৭ জন এবং নারী ভোটার ২,১৩,২৫৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। ১৭ বছর পর এই আসনে এমন অংশগ্রহণমূলক ভোট হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট