1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালী-৩ ‎গলাচিপায় নির্বাচন ও গণভোটের ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩

‎গলাচিপায় নির্বাচন ও গণভোটের ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ
‎
সাথী আক্তার,
বিশেষ ‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী,
‎
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। দুর্গম ও দূরবর্তী ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জামাদি পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে। বিকেলের মধ্যেই উপজেলার  ৮০টি ভোট কেন্দ্রে এসব সরঞ্জামাদি পৌঁছে যাবে বলে তারা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট সকাল থেকে ভোট কেন্দ্রে তারা রওয়ানা দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সহকারী রিটার্নিং অফিসারের গলাচিপা কার্যালয় থেকে ভোটের এসব সরঞ্জামাদি সংগ্রহ করছেন তারা।
‎গলাচিপা উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে মোট প্রার্থী ৪জন। এরা হলেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী নুরুল হক নুর, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কার প্রার্থী মু. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক ও স্বতন্ত্র জাহাজ মার্কার প্রার্থী এসএম ফজলুল হক।
‎পটুয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪৪৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫০ জন, পুরুষ ভোটার ১ রাখ ৮৭ হাজার ১৯৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩ জন ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪টি। এর মধ্যে অধিক ঝঁুকপূর্ণ ৩৩টি ভোট কেন্দ্র। পোস্টাল ভোটের সংখ্যা ২ হাজার ৪৬৮ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট