1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

পিতা-মাতার বিরোধে বিচ্ছিন্ন শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল চাইল্ড হেল্পলাইন ১০৯৮।

মো.মুকুল হোসেন, রাঙ্গাবালী, প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে

 

পিতা-মাতার বিরোধে বিচ্ছিন্ন শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল চাইল্ড হেল্পলাইন ১০৯৮।
মো.মুকুল হোসেন, রাঙ্গাবালী, প্রতিনিধি
গতকাল সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ একটি জরুরি ফোনকল আসে। ফোনকলে জানানো হয়, দেড় বছর বয়সী এক শিশু নাম সাজিদ মাতা সুমা আক্তার পিতা শাহিন গাজী ৪ নং ওয়ার্ড চাইতেবুনিয়া রাঙ্গাবালী পিতা-মাতার বিরোধের জেরে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
জানা যায়, শিশুটির পিতা পারিবারিক বিরোধের কারণে শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে নিজ বাড়িতে চলে যান এবং প্রায় চার দিন ধরে সেখানে রাখেন। এ সময় শিশুটির মা সুমা আক্তার বিভিন্ন জায়গায় বিচার ও সহায়তা চেয়েও সন্তানকে ফিরে পাননি।
পরবর্তীতে নিরুপায় হয়ে শিশুটির মা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ ফোন করেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে রাঙ্গাবালী উপজেলার শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।
টিমটি রাত প্রায় ২টার সময় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে নিরাপদে ফিরিয়ে দেয়। শিশুটির নাম সাজিদ।
শিশু সুরক্ষা কার্যক্রমে সংশ্লিষ্টরা জানান, শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করাই চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর মূল লক্ষ্য এবং এ ধরনের জরুরি পরিস্থিতিতে ১০৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট