1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পটুয়াখালী-৩ ‎বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের-ভিপি নুর।

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী-৩
‎বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের-ভিপি নুর

সাথী আক্তার,
বিশেষ প্রতিনিধি,
‎গলাচিপা, পটুয়াখালী
‎প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন। সেটি সম্ভব হয়নি—আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা, বাস্তবতা হলো—পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এই এলাকার জন্য দুর্ভোগ ছাড়া কিছুই অপেক্ষা করছে না। দলমত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি।
‎আমাদের প্রধান সমস্যাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই—
‎প্রথমত, যোগাযোগ ব্যবস্থা। আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করতে চাই, যেন মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারে।
‎দ্বিতীয়ত, স্বাস্থ্যসেবা। চর ও দুর্গম এলাকায় রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।
‎তৃতীয়ত, কৃষি ও মৎস্যখাত। কৃষক যেন ভয়হীনভাবে তরমুজসহ ফসল চাষ করতে পারে, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, আধুনিক কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পায়—সে ব্যবস্থাই আমরা করব। জেলে ও মৎস্যচাষীরা যেন হয়রানি ছাড়াই নিরাপদ পরিবেশে কাজ করতে পারে—সেটা নিশ্চিত করব।
‎তিনি আরও বলেন, আমি নিজে ঝড়-বৃষ্টি, অভাব-অনটনের মধ্য দিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে চাই—এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার। আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্যে বলতে চাই—আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে—এই জনপদকে ঘুরে দাঁড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই। তাই আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন। ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ জনসভায় এ কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির মনোনীত জোট সমঝোতা প্রার্থী নুরুল হক নুর।
‎তিনি বলেন, ট্রাক মার্কায় ভোট দিন উন্নয়নের পক্ষে ভোট দিন তারেক রহমানের পক্ষে ভোট দিন এই জনপদের সন্তানের পক্ষে ভোট দিন। গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি—আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন—এটাই আমাদের অঙ্গীকার। সবচেয়ে কম বয়সী তরুণ জনপ্রতিনিধি প্রার্থীদের একজন হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি—আপনাদের সন্তান হিসেবে। এই জনপদের সন্তান হিসেবে আপনাদের একটি কথা স্পষ্ট করে বলতে চাই—তারেক রহমান আগামী জাতীয় সরকারের পক্ষ থেকে এই অঞ্চলকে আর পিছিয়ে রাখতে দেবেন না। উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয় সরকারে এই এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আপনাদের আগামী ১২ তারিখ ভোট দিতে হবে। দলমত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের গলাচিপায় বিকাল ৫ টায় উপজেলার সরকারি মেডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ ও বিএনপির যৌথ্য উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলার সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সোবহান মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সোহেব মাস্টার, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকা পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট