1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বহিষ্কার ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: কসবায় স্কুল শিক্ষক গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম।

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম

সাথী আক্তার, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- যে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলা হলেও এর এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (৭ই ফেব্রুয়ারী) দুপুর ৪ টায় হাইস্কুল মাঠে পটুয়াখালী-৩ ( গলাচিপা ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের নয় বরং ইসলামের ইনসাফ দেখতে চায়। চরমোনাই পীর অভিযোগ করেন- যে বিগত ৫৪ বছরে প্রচলিত আইনের শাসনের কারণেই দেশ পাঁচবার দুর্নী’তিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। তিনি বলেন- যে বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেনি বরং তারা প্রচলিত ধারায় দেশ চালানোর কথা বলেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে তারা পূর্ণাঙ্গ ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন- যে এই প্রচলিত আইনের কারণেই দেশ এখন বিদেশের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।

রাজনৈতিক প্রতিহিংসার সমালোচনা করে তিনি বলেন- যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায় আর বিএনপি এলে আওয়ামী লীগ ঘর ছাড়ে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন। হাতপাখা প্রতীকে একটি ভোট মানে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করা উল্লেখ করে তিনি নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আসনটির সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট