1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালী-৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২
সাথী আক্তার , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পিঠা বিক্রি করাকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, অলিউল্লাহ ও পুতুল রাণী। তারা দুজনেই উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উলানিয়া বাজারের স্লুইস গেট সংলগ্ন রাস্তার পাশে পুতুল রাণী দীর্ঘদিন ধরে পিঠা বিক্রি করে আসছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত। এ নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সমর্থক অলিউল্লাহ ও আরেক যুবক হাসান ক্ষিপ্ত হয়ে তাকে পিঠার দোকান বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ঘোড়া প্রতীকের সমর্থক পরিমল, পরিতোষ ও নয়নের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে অলিউল্লাহ ও পুতুল রাণী আহত হন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট