1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

গলাচিপা উপজেলার  বিএনপির পৌর ও সব ইউনিয়ন–ওয়ার্ড কমিটি বিলুপ্ত

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

গলাচিপা উপজেলার  বিএনপির পৌর ও সব ইউনিয়ন–ওয়ার্ড কমিটি বিলুপ্ত
মো. রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার পক্ষে কাজ না করায় সাংগঠনিক এবং চলমান জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে গলাচিপা উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গলাচিপা পৌর বিএনপির অধীন সকল ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৪ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলুপ্ত কমিটিগুলোর পরিবর্তে নতুন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় নেতৃত্বপ্রত্যাশীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হবে। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃত্বপ্রত্যাশী নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাফ খান অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

এদিকে পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে গলাচিপা পৌর বিএনপি জানায়, সাংগঠনিক ও চলমান জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে পৌর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিএনপির কার্যালয়ে মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্ত গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব সাহেবআলী মাতব্বর যৌথভাবে অনুমোদন করেছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জোট সমর্থিত প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন করছেন। তবে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ নুরের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত আছেন। এর ফলেই সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আসন সমঝোতার প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে গত ১৮ দিনে একাধিক কমিটি বিলুপ্ত, বহিষ্কারাদেশ ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি গলাচিপা, দশমিনা উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। সাথে দুই উপজেলার ৫ যুবদল নেতাকে বহিষ্কার করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দেয় বিএনপি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগের দিন, ২৮ ডিসেম্বর তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট