1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

আ.লীগ-জামায়াত নয়, হুমকি দিচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃতরা: নুরুল হক নুর

সঞ্জীব দাস গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

আ.লীগ-জামায়াত নয়, হুমকি দিচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃতরা: নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই কেউ হুমকি দেয় না; হুমকি-ধমকি দিচ্ছেন তারা, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে ‘ট্রাক’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নুর বলেন, এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাকে উঠুন, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত এই প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতাকর্মী আমাদের জন্য অনেক কষ্ট করছেন। আমি শুধু তাদের না, দল-মত নির্বিশেষে সকল মানুষের এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে নৌকা এবং ধানের শীষ নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’ গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি ও গণ অধিকার পরিষদ আয়োজিত এই জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যা ছয়টায় আমখোলা ইউনিয়নে কলেজ মাঠে জনসভায় যোগদান করেন।রাত দশটায় গলাচিপা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাগরদি রোডে কলোনির ভিতরে পথশভায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট