1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিশাল নির্বাচনী মিছিল

রোজিনা আক্তার গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিশাল নির্বাচনী মিছিল

রোজিনা আক্তার , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় দশমিনা উপজেলা সদর থেকে মিছিলটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন প্রার্থী হাসান মামুন। তিনি বলেন, জনগণের মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কিছু নেতাকে অর্থের বিনিময়ে কিনে নেওয়া হয়েছে এবং তারা দলের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা অর্থের বিনিময়ে বিএনপির ঐক্যে ফাটল ধরিয়েছে, তাদের বিরুদ্ধে ১২ জানুয়ারির পর জনগণের ঐক্যের মধ্য দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও দাবি করেন, আগামী ১২ জানুয়ারির ভোটের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিনে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। কোনো অপশক্তি ভোটের রায় পরিবর্তন করতে পারবে না। আমরা ও প্রশাসন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করব।”পথসভায় তিনি আওয়ামী লীগের ভোটদানকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, বিএনপি ও বিরোধী পক্ষের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের ভোট দখলের একটি অপচেষ্টা চলছে—যা আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকচ করেছেন বলে জানান তিনি।
এসময় তিনি দশমিনা উপজেলার চর-বোরহান ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে প্রচারণাকালে জনগণের ব্যাপক সাড়া ও “বাঁধভাঙা জোয়ার” দেখেছেন বলেও দাবি করেন। বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতার কাছে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’তে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট