1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

নলছিটিতে সুবিদপুর যুবদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত — দৈনিক বরিশাল বুলেটিন ।

নলছিটি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

নলছিটিতে সুবিদপুর যুবদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় সুবিদপুরের ইলেন ভুট্টো মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক ও সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহ্বায়ক মোঃ রেজওয়ানুল হক, সুবিদপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ শহিদ তালুকদার, মোঃ ফাহিদুজ্জামান সোহাগ মুন্সী,ফাইজুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মোঃ সালাউদ্দিন শাহীন বলেন, “এই নির্বাচনটি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমরা ঘরে ঘরে গিয়ে তার বার্তা পৌঁছে দিয়ে ভোট প্রার্থনা করবো।”

উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনগুলোতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। প্রতিটি মানুষের কাছে আমাদের ইশতেহার পৌঁছে দিতে হবে এবং আগামী ১২ তারিখ ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটন মোল্লা।

সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের নির্বাচনী কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট