1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে ।

মোঃ মিজানুর রহমান -কালকিনি-ডাসার
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

 

ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে

মোঃ‌মিজানুর রহমান,কালকিনি_ডাসার (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আব্বাস চৌধুরী খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার। এদিকে তাঁর মৃত্যুর খবরে এলাকায় ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে যে কোনো সময় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১৪ জানুয়ারী) আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় প্রথমে আব্বাস চৌধুরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে আজ রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত আব্বাস চৌধুরীর বড় ভাই নাসির বলেন, আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট