1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নগরীর লালা দিঘী রক্ষায় পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের তৎপরতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৯ বার পড়া হয়েছে

 

নগরীর লালা দিঘী রক্ষায় পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের তৎপরতা

নিজেস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী লালা দিঘী দখল ও ভরাটের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এবং ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ দিঘী এলাকা পরিদর্শন করেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত প্রায় ৫ একর ৮০ শতাংশ আয়তনের ঐতিহ্যবাহী লালা দিঘী দীর্ঘদিন ধরে অযত্ন ও অব্যবস্থাপনায় বেহাল অবস্থায় রয়েছে। এরই মধ্যে দিঘিটির দক্ষিণ পাড়ের প্রায় ৫০ শতাংশ অংশ পাইপের মাধ্যমে বালু ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। পাশাপাশি ওই এলাকায় পাইলিংও দেওয়া হয়েছে।
হাউজিং কর্তৃপক্ষের দাবি, দিঘিটির পাড় অধিগ্রহণ করা হয়েছে এবং তারা দখল বুঝে নিচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, লালা দিঘী ভরাটের বিষয়ে তাদের কোনো অনুমোদন বা পূর্ব অবগতির বিষয় নেই।
পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন,
সরেজমিনে ভরাটের সত্যতা পাওয়া গেছে। গণপূর্ত বিভাগের কাছে কাগজপত্র চাইলে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেনি। ইতোমধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। লালা দিঘী একটি গুরুত্বপূর্ণ জলাধার। পরিবেশগত ছাড়পত্র ছাড়া দিঘির অংশ ভরাট সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন-লালা দিঘী শুধু একটি জলাশয় নয়, এটি বরিশালের ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। ভরাট অব্যাহত থাকলে অচিরেই দিঘিটি বিলীন হয়ে যাবে। আমরা অবিলম্বে ভরাট বন্ধ, দখলমুক্তকরণ এবং দিঘী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ দাবি করছি।সরেজমিনে দেখা গেছে, দিঘিটির দক্ষিণ অংশে পাইলিং দিয়ে পাইপের মাধ্যমে বালু ভরাট করা হয়েছে, যা জলাধারের স্বাভাবিক প্রবাহ ও আয়তন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী এই দিঘীর অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশালের রুপাতলী হাউজিং স্টেট উপবিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন,
“লালা দিঘী ৪৫২৪ নম্বর দাগের। তবে দিঘিটির দক্ষিণ পাড়ের প্রায় ৫০ শতাংশ জমি ১৯৭৭–৭৮ সালে রুপাতলী হাউজিং স্টেটের নামে অধিগ্রহণ করা হয়। ওই জমি বালু ভরাট করে দখল বুঝে নেওয়া হচ্ছে। সেখানে প্লট করা হবে।”
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি দাবি করেন,
এটি দিঘী নয়, দিঘীর পাড়। আমাদের অংশ ভেঙে গেছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নেজাউল বারী বলেন,
এটি লালা দিঘীর অংশ। তবে হাউজিং কর্তৃপক্ষ অনেক আগেই এটি অধিগ্রহণ করেছে। এদিকে লালা দিঘীর পাড় দখল করে হাউজিং প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) লিগ্যাল নোটিশ দিয়েছে। গতকাল বেলার আইনজীবী এস হাসানুল বান্না স্বাক্ষরিত ওই নোটিশে সরকারের তিন সচিবসহ মোট নয়জনের কাছে জবাব তলব করা হয়েছে। নোটিশপ্রাপ্তরা হলেন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরিশাল উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট