1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’ বরিশালে বর্ণিল আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত।

মানতা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইয়ুথনেট গ্লোবাল–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

মানতা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ ইয়ুথনেট গ্লোবাল !!

নিজস্ব প্রতিবেদক:-
বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে নৌকায় বসবাসরত জলে-ভাসা মানতা সম্প্রদায়ের প্রায় ১৭৮টি পরিবার বসবাস করে আজ তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং Abundance Of Good Inc সহযোগীতায় আজ এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নদীকেন্দ্রিক জীবনযাপনের কারণে মানতা সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে মানতা সম্প্রদায়ের মানুষের মাঝেই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, “মানতা সম্প্রদায় সমাজের অন্যতম অবহেলিত জনগোষ্ঠী। নদীতে নৌকায় বসবাসের কারণে তারা নানাবিধ ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। মানবিক দায়বদ্ধতা থেকেই ইয়ুথনেট গ্লোবাল তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। শীতবস্ত্র পেয়ে মানতা সম্প্রদায়ের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইয়ুথনেট গ্লোবাল দেশের বিভিন্ন প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট