সজিব মিয়া আমতলী উপজেলা প্রতিনিধি:-
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন!সিনিয়র সাংবাদিক সমকালের মোঃ জাকির সভাপতি,মোঃ হায়াতুজ্জামান মিরাজ ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত।
স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মূলক সাংবাদিকতার দৃর প্রত্যয় নিয়ে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেনকে সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হায়তুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোটেল সকাল সন্ধ্যার ভিআইপি কক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে আমতলী উপজেলা সমকালের সাংবাদিক মো. জাকির হোসেনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।