1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’ বরিশালে বর্ণিল আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত।

মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল–দৈনিক বরিশাল বুলেটিন ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে
  1. মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল

বিশেষ প্রতিবেদক:   বরিশাল সদরমাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল উপজেলার লাহারহাট এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সংগঠনটির পক্ষ থেকে রমজানের পরিবারের হাতে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
মান্তা সম্প্রদায়ের মানুষের জীবন বরাবরই প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাওয়া। নদীর ঢেউ, অনিরাপদ কর্মপরিবেশ, অস্থির আয় এবং প্রাকৃতিক দুর্যোগ—এসবই তাদের দৈনন্দিন বাস্তবতা। ঠিক এমনই প্রতিকূলতার মধ্যেই গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভোররাতে মাছ ধরতে নামার পর অজ্ঞাত একটি লঞ্চ রমজানের নৌকাকে ধাক্কা দিলে মুহূর্তেই তা ডুবে যায়। সাঁতার জানলেও উত্তাল নদীর শক্তিশালী স্রোতের কারণে আর ফিরে আসতে পারেননি তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী রমজানের মৃত্যু তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।
ঘটনাটি নজরে এলে ইয়ুথনেট গ্লোবাল দ্রুত উদ্যোগ নেন এবং মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন–এর সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি পর্যালোচনা করে ফাউন্ডেশনটি ইয়ুথনেট গ্লোবালের মাধ্যমে রমজানের পরিবারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা, নতুন মাছ ধরার জাল এবং কিছু রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করে। যার ফলে রমজানের স্ত্রী সন্তানকে নিয়ে আবারও জীবিকা পুনর্গঠনের সুযোগ পেয়েছেন।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন— “২০১৬ সাল থেকে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। রমজানের মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। একটি পরিবারকে সহায়তা মানে শুধু খাবার দেওয়া নয়—তাদের আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি দেওয়া। তাই দীর্ঘমেয়াদি জীবিকার নিশ্চয়তার জন্য নৌকা ও জালসহ পূর্ণ সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে তাদের পাশে কাজ করে যেতে চাই।”
রমজানের পরিবারের জন্য এই সহায়তা শুধু একটি বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানো নয়; বরং দীর্ঘদিন ধরে বঞ্চিত মান্তা জনগোষ্ঠীর প্রতি একটি গুরুত্বপূর্ণ মানবিক বার্তা— “সমাজের প্রান্তিক মানুষের জীবনও আমাদের সমান মূল্যবান।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট