1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নলছিটিতে দুই বছর ধরে বিছানায় কাতরাচ্ছেন অসহায় কামরুল মোল্লা–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

 

দুই বছর ধরে বিছানায় কাতরাচ্ছেন কামরুল মোল্লা

ঝালকাঠি( সদর ও নলছিটি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দা কামরুল মোল্লা। নিজে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন। কিন্তু একটি সড়ক দূর্ঘটনা তার জীবন ও পরিবারকে এলোমেলো করে দিয়েছে। একটি চার বছরের সন্তান ও মাকে নিয়ে এখন খেয়ে না খেয়ে দিন পার করছেন।

কামরুল মোল্লা জানান, ২০২৩ সালে বরিশালে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগদান শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পরে পায়ে গুরুত্বতর আঘাত পান। এখন পর্যন্ত চারবার ঢাকার পঙ্গু হাসপাতালে অপারেশন করিয়েও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন না খেয়ে দিনপার করছে। সংসারের টানাপোড়েন দেখে স্ত্রীও চলে গেছেন তার বাবার বাড়ী। এখন একমাত্র মা ও চার বছরের ছেলে ওসমান মোল্লাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন। কিছুদিন আগে চিকিৎসকদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন তার আরও একটি অপারেশন করতে হবে। এতে তার প্রয়োজন আরও দুই লাখ টাকা। এর আগে নিজের চিকিৎসার পিছনে খরচ করেছেন ৫-৬ লাখ টাকা।

তার মা জানান, আমার ছেলের আয়েই আমাদের সংসার চলে যেতো। এখন ছেলে কোন কাজ করতে পারে না। তার চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সা সব শেষ। এখন বিভিন্ন এনজিও থেকে লোন নিয়েছিলাম তারাও কিস্তির টাকা চাচ্ছে। এখন নিজেরা ভাত খাবো না ছেলের চিকিৎসা করাবো না কিস্তির টাকা দিবো। জানি না আমার ছেলেটার কি হবে।

তার সহকর্মী আবুল বাশার হাওলাদার ও জালাল খান জানান, বরিশাল থেকে তারুণ্যের সমাবেশ শেষে একটি আলফা যোগে আমরা বাড়ী ফিরছিলাম। দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অপরদিক থেকে আসা একটি রডবাহী ভ্যানের সাথে আমাদের বহনকারী আলফার সংঘর্ষ হয়। এসময় কামরুলের পায়ে ভিতর বেশ কয়েকটি রড ঢুকে পরে। আমরা তাকে বরিশাল শেবাচিম পরবর্তীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাই। আমাদের স্থানীয় নেতাকর্মী ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আর্থিক সহায়তা করেন। কিন্তু তার ভাগ্য খারাপ একাধিক বার অপারেশন করার পরও তার পা ঠিক হয়নি।

এ বিষয়ে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না বলেন, কামরুল মোল্লা আমাদের দলের একজন নিবেদিত মানুষ। দলের দূর্দিনে সে সব প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন। তাকে আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি। কিন্তু তার এখনো একটি অপারেশন করতে হবে আমি আশাবাদী আমাদের দলের হাইকমান্ড তার দিকে আবারও সহায়তার হাত বাড়িয়ে দিবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট