1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন।

নলছিটিতে ইসলামী আন্দোলন প্রার্থী ডা. সিরাজির গণসংযোগে জনতার ঢল–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

নলছিটিতে ইসলামী আন্দোলন প্রার্থী ডা. সিরাজির গণসংযোগে জনতার ঢল

 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজি শনিবার (১ নভেম্বর) ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

সকালে নলছিটি উপজেলা চত্বর থেকে গণসংযোগ শুরু করে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে ‘হাতপাখা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

গণসংযোগ চলাকালে ডা. সিরাজুল ইসলাম সিরাজি বলেন,

“পৌরসভার বর্তমান অবস্থার কথা আপনারা সবাই জানেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—একবার হাতপাখা প্রতীকে ভোট দিন, আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, এই দুর্দশাগ্রস্ত পৌরসভাকে নতুন রূপে গড়ে তুলব, নলছিটি ও ঝালকাঠিকে উপহার দেব একটি আধুনিক পৌরসভা।”

তিনি আরও বলেন,

“সকল রাজনৈতিক নেতার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নলছিটি–ঝালকাঠিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। একবারের জন্য হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করুন। জাতি, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতভেদ ভুলে আমরা সবাই এক ছাতার নিচে শান্তিতে বসবাস করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও ছাত্রনেতা নুরুল্লাহ সিদ্দিকীসহ স্থানীয় বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে ডা. সিরাজি উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের পাশে থেকে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট