1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’ বরিশালে বর্ণিল আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। দারিদ্র্য জয় করে এগিয়ে যাক স্বপ্ন: নলছিটির দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী কবির জোমাদ্দার শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।। ইজারা বঞ্চিত গলাচিপা টু হরিদেবপুর খেয়া ঘাট: রাজস্ব বঞ্চিত সরকার ঝালকাঠিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম শনিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কলেজের সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের সমস্যাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বলেন, “উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাওছার হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জনাব খন্দকার অহিদুল ইসলাম বাদল, আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান শুভ।এছাড়াও কলেজের গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম রিমন, শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবেও কার্যকর ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট